Thursday, May 7, 2026

শিল্পজগতে নক্ষত্রপতন! প্রয়াত রতন টাটা

Date:

Share post:

প্রয়াত শিল্পপতি রতন টাটা। বুধবার রাতে ব্রিচক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। দিন কয়েক ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বয়সের ভারে চেহারা ন্যুব্জ হলেও কাজ থেকে সরে যাননি রতন টাটা। তাবে সম্প্রতি বারবার তাঁর অসুস্থতার খবর সামনে আসছিল। তবে রতন টাটা নিজেই সকলকে আশ্বস্ত করেন। বলেন, বার্ধক্যজনিত কারণে রুটিন চেকআপ করাতে হাসপাতালে গিয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু বুধবার সন্ধের পর থেকেই তার শারীরিক পরিস্থিতির অবনতি হয় সংকটজনক অবস্থায় আইসিওতে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শতাব্দী প্রাচীন শিল্প সংস্থা টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সারা দেশে।

মুম্বইয়ে পারসী পরিবারে ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর জন্ম হয় রতন টাটা। বাবা নভল টাটার জন্ম গুজরাতের সুরতে। তিনি টাটা পরিবারের দত্তক সন্তান। রতন টাটার মা সুনি টাটা সরাসরি জামশেদজি টাটার পরিবারের সদস্য। রতন টাটার ১০ বছর বয়সে মা-বাবার বিচ্ছেদ হয়। রতন টাটার নিজের এক ভাইও রয়েছেন জিমি টাটা। সৎভাই নোয়েল টাটা।

২০১২ সালে রতন টাটা টাটা গোষ্ঠীর এগজিকিউটিভ ক্ষমতা ছেড়ে দেন। সেই জায়গায় আনা হয় পারিবারিক আত্মীয় সাইরাস মিস্ত্রিকে। কিন্তু ২০১৬-তে Tata Sons-এর চেয়ারম্যান পদ থেকে সাইরাসকে সরিয়ে দেওয়া হয়। ফের অন্তর্বর্তীকালীন দায়িত্বে যায় রতন টাটার হাতে। এর পর, ২০১৭-তে নটরাজন চন্দ্রশেখরণকে টাটা সন্সের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ঘোষণা করা হয়। বয়সের সঙ্গে সঙ্গে সমাজসেবামূলক কাজে আরও বেশি করে যুক্ত হন রতন টাটা। বিবাহবন্ধনে আবদ্ধ হননি তিনি। তবে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, জীবনে প্রেম এসেছিল বিয়ের পিঁড়িতে বসার উপক্রম হলেও, শেষ পর্যন্ত সম্পর্ক পরিণতি পায়নি।

রতন টাটার সম্মান-
২০০০ সালে ‘পদ্মভূষণ’ সম্মান
২০০৮ সালে পান ‘পদ্ম বিভূষণ সম্মান’
ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকনমিক্স, আইআইটি বম্বে, ইয়েল ইউনিভার্সিটি, রানি দ্বিতীয় এলিজাবেথ, রাজা তৃতীয় চার্লসের থেকেও বিশেষ সম্মান
মহারাষ্ট্র, অসম সরকারের সম্মান

আরও পড়ুন- ইস্টবেঙ্গলকে সুবিধা, কলকাতা লিগ থেকে নাম তুলে নিল ডায়মন্ড হারবার এফসি

Related articles

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...