Friday, May 15, 2026

শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতার নয়জনকে

Date:

Share post:

শর্তসাপেক্ষে পুজোর মণ্ডপে শর্তসাপেক্ষে জনকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই নয় জন। শুক্রবার ১ হাজার টাকার বন্ডে শর্তসাপেক্ষে তাদের অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ।

আদালতের স্পষ্ট নির্দেশ, কোনও পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ করতে পারবেন না তারা । নতুন করে তারা কোনও পুজো মণ্ডপে প্রতিবাদ জানাতে পারবেন না। প্রত্যেক সপ্তাহে থানায় এসে হাজিরা দিতে হবে। এমনকি রাজ্য সরকারের কোনও কার্নিভালে অশান্তি করাও যাবে না।

ধৃতদের প্রত্যেকেরই কম বয়স। বেশির ভাগের বয়স ২০-২৫ বছর। অতি উৎসাহে তারা ওই কাজ করে থাকতে পারেন বলেই আদালতের ধারণা।
মহাষষ্ঠীর সন্ধ্যায় ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে ঢুকে ডাক্তারের ছদ্মবেশে বিক্ষোভ দেখায় কিছু ছেলেমেয়ে। মুখে শ্লোগান ওঠে, ‘উই ওয়ান্ট জাস্টিস’। দেখা যায় ধৃতদের একজনও ডাক্তার নয়। এরপর ধৃত ৯ জনকেই ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত।

এদিন সরকারি আইনজীবী বলেন, ধৃতদের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে স্পষ্ট যে পরিকল্পনা করেই এটা করা হয়েছে। সুযোগ পেলে এরা অন্য মণ্ডপে গিয়েও এক‌ই কাজ করবে। এরপরেই এদিন উচ্চ আদালত শর্তসাপেক্ষে অভিযুক্তদের জামিন মঞ্জুর করে স্পষ্ট জানিয়ে দেয়, আর কোনও মন্ডপে গিয়ে তারা এই ধরনের আচরণ করতে পারবেন না।








Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...