Sunday, March 15, 2026

জুনিয়র চিকিৎসকদের অনশনকে গুরুত্ব দিতে শীর্ষ আদালতে আবেদন ইন্দিরার

Date:

Share post:

এবার জুনিয়র চিকিৎসকদের অনশনের বিষয়টি সুপ্রিম কোর্টে (Supreme Court) নিয়ে যেতে চান তাঁদের আইনজীবী ইন্দিরা জয় সিংয়ের। মঙ্গলবার শীর্ষ আদালতে আর জি কর নিয়ে তদন্ত মামলার শুনানি। তার আগে সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে  আন্দোলনকারীদের অনশনের বিষয়টি শুনানিতে গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানান জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) আইনজীবী।

মঙ্গলবার দুপুর ২টোয় সুপ্রিম কোর্টে (Supreme Court) আর জি কর মামলার শুনানি। এই মামলায় এখনও পর্যন্ত ৪২টি পক্ষ রয়েছে। তাদের হয়ে দাঁড়িয়েছেন দুশোর বেশি আইনজীবী। তার মধ্যে রয়েছে অন্যতম প্রধান ৯টি পক্ষ। জুনিয়র ডাক্তারদের হয়ে দাঁড়িয়েছেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং (Indira Jay Singh)। এদিকে ১০ দফা দাবিতে গত শনিবার থেকে ধর্মতলায় অনশনে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। অনশন চলছে উত্তরবঙ্গেও। ইতিমধ্যে চার অনশনরত চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে যে তালিকাভুক্ত আরজি কর মামলা আছে তাতে এই অনশনের বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী।







spot_img

Related articles

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...