Saturday, June 20, 2026

করণের সঙ্গে বৈঠক! এবার বলিউডে এন্ট্রি নিতে চলেছেন আম্বানি

Date:

Share post:

এবার বলিউডে এন্ট্রি নিতে চলেছেন দেশের সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বি-টাউন জুড়ে সেই গুঞ্জন। মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে বহু বছর আগেই খেলার দুনিয়ায় পা রেখেছে রিলায়েন্স। এবার পালা বিনোদন জগতের। শোনা যাচ্ছে, বলিউডে প্রবেশ করতে চলেছে মুকেশ অম্বানীর সংস্থা। পরিচালক ও নির্মাতা করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের অংশীদারিত্ব নিতে পারে রিলায়েন্স। যদি এই চুক্তি হয়, তাহলে এই প্রথমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও (Reliance Industries) কন্টেন্ট প্রোডাকশনে প্রবেশ করবে।

সূত্রের খবর করণ জোহর (Karan Johar) তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের(Dharma Productions) একটি অংশ বিক্রি করতে চান। তবে এ বিষয়ে আগে যে সংস্থাগুলির সঙ্গে আলোচনা হয়েছে সেখানে কোনও নির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি। এবার রিলায়েন্সের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে কথাবার্তা এগোচ্ছে বলেই শোনা যাচ্ছে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি রিলায়েন্স বা ধর্মা প্রোডাকশনের তরফ থেকে।

আরও পড়ুন- বিধায়কের গাড়ির বনেটে অশ্লীল নাচ! প্রশ্নে বিজেপি কাউন্সিলরের শিক্ষা

এর আগে গোয়েঙ্কা (Goenka) গোষ্ঠীর মালিকানাধীন সারেগামা ইন্ডিয়া, করণের প্রযোজনা সংস্থার অংশীদারি হতে চলেছে,সেই গুঞ্জন ছড়িয়ে পরে বলিউডে। আর তার মাঝেই ফের নতুন চর্চা শুরু। গোয়েঙ্কা গোষ্ঠী নন, অংশীদারি পেতে চলেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী। এমনিতেই করণ মুকেশের ঘনিষ্ঠ বলে পরিচিত। পাশাপাশি জিও স্টুডিয়ো, ভায়াকম ১৮ স্টুডিয়ো, একতা কপূরের বালাজি টেলিফিল্ম-সহ একাধিক প্রযোজনা সংস্থা ও চ্যানেলের অংশীদার মুকেশ। সেই জায়গা থেকেই বলিউডের ধারণা, মুকেশ-করণের যুগলবন্দি হলে মায়ানগরী আখেরে লাভবান হবে।

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...