Tuesday, May 12, 2026

আজ নজরে আরজি করের সুপ্রিম শুনানি, জুনিয়র ডাক্তারদের অনশন উঠবে কি!

Date:

Share post:

দুর্গাপুজো শেষ হওয়ার দুদিনের মাথায় রাজ্যের নজরে এবার আর জি কর (RG Kar Medical College and Hospital) মামলার সুপ্রিম শুনানি। CBI- স্ট্যাটাস রিপোর্ট থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের (WBJDF) আমরণ অনশন কর্মসূচি ঘিরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কী পর্যবেক্ষণ দেয় তার অপেক্ষায় মঙ্গলের দুপুর। এই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার ষষ্ঠ শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে (Supreme Court)। একদিকে রাজ্য সরকার (Government of West Bengal) সব সরকারি মেডিক্যাল কলেজে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে কী কী পদক্ষেপ করেছে তার তালিকা জমা দেবে। অন্যদিকে তদন্তের গতিপ্রকৃতির সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি। ধর্মতলার অনশন মঞ্চে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক এবং সমর্থনকারীদের জন্য শুনানি দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের পুজো কার্নিভালের দিন সুপ্রিম কোর্টের বিচারপতির কোন নয়া সিদ্ধান্ত সামনে উঠে আসে এবং তার প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কর্মসূচির কোনও পরিবর্তন হয় কিনা এখন সেটাই দেখার।

advt

এদিন দুপুর ২টো থেকে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি শুরু হবে। মামলাটি শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। এই মামলায় এখনও পর্যন্ত ৪২টি পক্ষ রয়েছে। তাদের হয়ে দাঁড়িয়েছেন ২০০-র বেশি আইনজীবী। তার মধ্যে রয়েছে অন্যতম প্রধান ন’টি পক্ষ। আর জি কর মামলার পূর্ববর্তী শুনানিতে ২৮টি মেডিক্যালে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্যের তরফে। সেই স্ট্যাটাস রিপোর্টে বলা হয়, রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজে ৬১৭৮টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে ২৬ শতাংশ কাজ হয়েছে। বাকি কাজ ৩১ অক্টোবরের মধ্যে হয়ে যাবে। পাশাপাশি আর জি করে অতিরিক্ত ৫৭৫টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়। তার মধ্যে ২৫৫টি সিসিটিভি বসানো হয়ে গিয়েছে। অর্থাৎ ৪৫ শতাংশ কাজ সম্পূর্ণ। আর জি কর হাসপাতালে বাকি সিসিটিভি বসানোর কাজ ২০ অক্টোবরের মধ্যে হয়ে যাবে বলে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয় গত শুনানিতে। রাজ্যের তরফে ৩১ অক্টোবরের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ হওয়ার কথা জানানো হলেও সুপ্রিম কোর্ট রাজ্যকে বলেছে, ১৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ করা নিশ্চিত করতে হবে। এদিন সেই রিপোর্ট দেখবেন প্রধান বিচারপতি। পাশাপাশি জুনিয়র ডাক্তারেরা ঠিক মতো সব পরিষেবার কাজ করছেন কি না, সেই নিয়েও ফের প্রশ্ন তুলতে পারে সুপ্রিম কোর্ট।

 

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...