Sunday, May 17, 2026

অজিদের বিরুদ্ধে টেস্টে কি দেখা যাবে শামিকে ? মুখ খুললেন রোহিত

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ । কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার দল। তবে তার আগে মহম্মদ শামি দলে ফেরা নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

নভেম্বরেই অস্ট্রেলিয়ার সিরিজ । এরই মধ্যে প্রশ্ন ওঠে বর্ডার গাভাস্কর ট্রফিতে শামি খেলতে পারবেন কিনা ? আর সেই নিয়েই মুখ খুললেন রোহিত । জানালেন, শামির পক্ষে অস্ট্রেলিয়া সফরে দলে ফেরা কঠিন। এই নিয়ে রোহিত বলেন, “ সত্যি বলতে অস্ট্রেলিয়া সিরিজে শামিকে ভাবা কঠিন। শামির হাঁটু ফুলে রয়েছে। যে কারণে ওর দলে ফেরা পিছিয়ে গিয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চিকিৎসক এবং ফিজিয়োরা দেখছেন শামিকে।“ এরপরই রোহিত বলেন, “ পুরোপুরি চোট না সারলে শামিকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে রাজি নই আমরা। দেখা যাক কী হয়।“ এতদিন শামির গোড়ালিতে চোট জানা গিয়েছিল। কিন্তু রোহিত জানিয়েছেন শামির হাঁটুতেও চোট রয়েছে।

২০২৩ একদিনের বিশ্বকাপের পর আর কোন ম্যাচে দেখা যায়নি শামিকে। চোটের কারণে অস্ত্রোপচার হয় তাঁর। এরপর এনসিএ-তে রিহ্যাব করছেন শামি। যেই ছবি শামি নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

আরও পড়ুন- ঝুলেই রইল আনোয়ার আলির ভবিষ্যৎ, ফের পিছোল শুনানি


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...