Friday, June 26, 2026

আতসবাজি প্রদর্শনী দেখতে গিয়ে ব্যালকনি ভেঙে মর্মান্তিক মৃত্যু স্ত্রীর, মরণঝাঁপ স্বামীর

Date:

Share post:

দুর্গাপুজোর বিসর্জনের বাদ্যি বেজে গিয়েছে। সেই বিসর্জনের আগে আতসবাজি প্রদর্শনী দেখতে গিয়ে ব্যালকনি ভেঙে মর্মান্তিক মৃত্যু হল স্ত্রীর। আর সেই শোকে নিজের জীবনই শেষ করে দিলেন স্বামী! তিনতলা থেকে বিদ্যুৎবাহী তার জড়িয়ে মরণঝাঁপ দিলেন তিনি। পুরুলিয়া রাসমেলা এলাকার এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে করেনি বিশ্ব বাংলা সংবাদ।
ওই ভিডিওর প্রেক্ষিতে সমগ্র ঘটনার তদন্ত করছে পুলিশ। রাতেই ঘটনাস্থলে গিয়ে জখমদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আতসবাজি প্রদর্শনীর সময় ব্যালকনি ভেঙে এক মহিলার মৃত্যু হয়। আর সেই শোকে তাঁর স্বামীও ব্যালকনি থেকে ঝাঁপ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সোনালি ধীবর, বয়স ৪২ বছর। তাঁর স্বামী ৫১ বছরের মোহন ধীবর। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার ঝরিয়াতে। সম্প্রতি পুজো উপলক্ষ্যে তারা পুরুলিয়া শহরের রাসমেলার বাসিন্দা মিঠু ধীবরের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওই বাড়ির পাশেই জেলেপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির মন্দির। প্রত্যেক বছর দ্বাদশীতে ওই পুজো কমিটির আতসবাজি প্রদর্শনী হয় রাসমেলায়। এবার সেই প্রদর্শনীর শেষ মুহূর্তে সোনালি ধীবর অসাবধানবশত ব্যালকনি থেকে পড়ে যান। আর তার পরেই বিদ্যুৎবাহী তার জড়িয়ে ঝাঁপ দেন তাঁর স্বামী। এই ঘটনায় জখম হন ওই বাড়ির মালিক মিঠু ধীবরও। তিনি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত তার অবস্থা স্থিতীশীল।









Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...