Thursday, March 26, 2026

জুনিয়র ডাক্তারদের অনশন: শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট, হাই কোর্টে যাওয়ার পরামর্শ চন্দ্রচূড়র

Date:

Share post:

জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) অনশনের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি চেয়েছিলেন তাঁদের আইনজীবী ইন্দিরা জয় সিং। কিন্তু মঙ্গলবার শীর্ষ আদালতে আর জি কর তদন্ত মামলার শুনানিতে সেই আর্জি শুনলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শুধু তাই নয়, বিষয়টি হাই কোর্টে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আন্দোলনকারীদের অনশনের বিষয়টি শুনানিতে গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানান জুনিয়র চিকিৎসকদের আইনজীবী। সুপ্রিম কোর্টে (Supreme Court) যে তালিকায় আরজি কর মামলা আছে সেখানেই এই অনশনের বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানান। মঙ্গলবার, শুনানিতে সেই আবেদন খারিজ করে দেন ডি ওয়াই চন্দ্রচূড়। ইন্দিরা জয় সিং (Indira Jay Singh) তাঁর আবেদনে জানান, কিছু অমীমাংসিত সমস্যা রয়েছে। ডাক্তাররা কাজে ফিরে গিয়েছেন। তবে কয়েকজন অনশনে রয়েছেন। সেই বিষয়ে তিনি আবেদন জানিয়েছেন বলে উল্লেখ করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী। বলেন, অনশনে মাত্র ৮ জন চিকিৎসক রয়েছেন। তার মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি। বাকিরা অনশন চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই আগ্রহী যে এই অনশন ধর্মঘট বন্ধ করা হোক কারণ আমরা তাঁদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত।

কেন এই অনশন? ইন্দিরা ব্যাখ্যা করেন, যে R G Kar মেডিক্যাল কলেজে ২০২২ থেকে কোনও ছাত্র নির্বাচন হয়নি। রাজনৈতিক মনোনীত ব্যক্তিরা ছাত্র সংসদে আসছেন বলেও অভিযোগ করেন তিনি।

এর উত্তরে প্রধান বিচারপতি জানান, এই বিষয়টি এখনই প্রত্যাহার করুন। আমরা এই বিষয়ে ঢুকতে চাইছি না। বর্তমান মামলার সঙ্গে এই জড়িত না। এর পরে বিচারপতি চন্দ্রচূড়ের পরামর্শ, এই বিষয় নিয়ে প্রতিকার চাইলে হাই কোর্টে (High Court) ২২৬ ধারার অধীন আবেদন করুন।







Related articles

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...