Monday, May 11, 2026

অন্ধকার কুঠুরিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী! বিস্ফোরক অভিযোগ ইমরানের প্রাক্তন স্ত্রীর

Date:

Share post:

জেলের অন্ধকার কুঠুরিতে (Dark Cell) দিন কাটছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Pakistan Prime Minister) ইমরান খানের (Imran Khan)। এমনকি কেটে দেওয়া হয়েছে সেই সেলের বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিজের ছেলেদের সাপ্তাহিক ফোন কলও করতে দেওয়া হচ্ছে না। এমনই গুরুতর অভিযোগ সামনে আনলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ (Jemima Goldsmith)।

১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইমরান খানের (Imran Khan) সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল জেমাইমা গোল্ডস্মিথের। তিনি শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সরকারকে কাঠগড়ায় তুলে সোশাল মিডিয়ায় লিখেছেন, “জেলে ব্যক্তিগত পরিদর্শন বন্ধের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করে ওর দুই ছেলে সুলেইমান ও কাসিম খান যাঁরা লন্ডনে থাকেন, তাঁদের সঙ্গে সাপ্তাহিত ফোন কলও করতে দেওয়া হচ্ছে না ১০ সেপ্টেম্বর থেকে। আমরা জানতে পেরেছি ওর সেলের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। কোনও সময়ই সেই সেলের বাইরে যাওয়ার অনুমতিও নেই তাঁর। জেলের রাঁধুনিকেও ছুটিতে পাঠানো হয়েছে। উনি একাকী বন্দি রয়েছেন। একেবারে অন্ধকারে, বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন (Isolated)। ইমরানের আইনজীবীরা তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”

২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর বর্তমানে রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে (Adiala Jail Rawalpindi) বন্দি রয়েছেন ইমরান খান। এই মুহূর্তে দুদিনের এসসিও সম্মেলন আয়োজিত হচ্ছে পাকিস্তানে। আর সেই সময়ই এমন অভিযোগ আনলেন প্রাক্তন স্ত্রী জেমাইমা। তাঁর আরও অভিযোগ, কেবল ইমরান নয়, তার পরিবারের অন্যান্য সদস্যদেরও হেনস্তা করা হচ্ছে। তাঁর এক ভাগ্নে হাসান নিয়াজি যিনি একজন সাধারণ পাক নাগরিক, তাঁকে ২০২৩ সালের আগস্ট থেকে সেনার হেফাজতে রাখা হয়েছে।

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...