Thursday, May 14, 2026

শুরু রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি! একশো শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়ন

Date:

Share post:

রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজ্য নির্বাচন দফতরের শীর্ষ বক্তারা বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলির জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি নিয়ে এক দফা বৈঠক করেন। সেখানে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ৬ কেন্দ্রের একশ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক কেন্দ্রের জন্য গড়ে কুড়ি কোম্পানি করে বাহিনী মোতায়েনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এজন্য চলতি সপ্তাহ থেকেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম পর্যায়ে শতাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হতে পারে। গত লোকসভা নির্বাচনের পর আসন্ন উপ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি প্রত্যেকটি বুথেই থাকবে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা।

উল্লেখ্য আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসন গুলি হল উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার তালড্যাংরা, কোচবিহারের সিতাই এবং আলিপুরদুয়ার জেলার মাদারিহাট।

আরও পড়ুন- ভোটের লড়াইয়ে নামুন: উসকানিদাতাদের চ্যালেঞ্জ কুণালের, উপনির্বাচনের প্রস্তুতি শুরু তৃণমূলের

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...