Friday, May 15, 2026

শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন! ভোররাতে ঘটনাস্থলে দমকলমন্ত্রী 

Date:

Share post:

শুক্রবারের ভোরে শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। ৫টা নাগাদ শিয়ালদহ ইএসআই হাসপাতালের (ESI hospital, Sealdah) দোতলা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে। হাসপাতালে দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। এই ঘটনায় এক রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা গেছে। বেশ কয়েকজন রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে।

এদিন ভোরে হাসপাতালে যখন আগুন লাগে তখন প্রায় ৮০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুনের সম্ভাব্য উৎসস্থল মেল সার্জারি ওয়ার্ডের আশপাশের অংশ। প্রাণহানি না ঘটলেও হাসপাতালের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা স্পষ্ট নয়। আগুন লাগার সম্ভাব্য কারণ খতিয়ে দেখবে দমকল। মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) তাঁর দফতরের কর্মীদের সাহসিকতার প্রশংসা করেছেন। এই অগ্নিকাণ্ডের প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। তবে শুক্রবার আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...