Friday, May 22, 2026

‘মগজধোলাই’ নয়, সদগুরুর আশ্রম থেকে নিখোঁজ বহু, শীর্ষ আদালতে জানাল পুলিশ

Date:

Share post:

‘মগজধোলাই’ মামলায় ১৮ অক্টোবর সুপ্রিম কোর্টে হলফনামা দিল তামিলনাড়ু পুলিশ। সদগুরু (Sadhguru) জাগ্গি বাসুদেবের ইশা যোগ সেন্টার থেকে গত কয়েক বছরে বেশ কিছু ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এমনকি, এই ধর্মীয় আশ্রমে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনাও ঘটেছে। শুক্রবার তামিলনাড়ু পুলিশ এই মর্মে স্টেটাস রিপোর্ট জমা দিল শীর্ষ আদালতে। পাশাপাশি পুলিশ এও জানিয়েছে যে,মগজধোলাই মামলায় আশ্রমে ২ জনকে আটকে রাখার যে অভিযোগ উঠেছিল, সেবিষয়টি তদন্ত করে দেখা গেছে তাদের স্বাধীন ইচ্ছার জেরে তাঁরা আশ্রমে রয়েছেন।

সদগুরু জাগ্গি বাসুদেবের (Jaggi Vasudev) আশ্রমের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অবসরপ্রাপ্ত এক অধ্যাপক। অভিযোগকারীর দাবি, তাঁর দুই কন্যাকে ‘ওই আশ্রমে থেকে যাওয়ার জন্য মগজধোলাই করা হয়েছিল। এরপর কোয়েম্বাটুরে অবস্থিত সদগুরুর ওই আশ্রমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট (High court)। তবে হাই কোর্টের সেই নির্দেশের উপর ৩ অক্টোবর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of India) ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। পাশাপাশি তামিলনাড়ু পুলিশকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত (Supreme Court)। এদিন সেই হলফনামা পেশ করল তামিলনাড়ু পুলিশ (Tamil Nadu Police)। অভিযোগ সহ ২৩ পাতার রিপোর্টে পুলিশ জানিয়েছে, বেশ কিছু ব্যক্তি এখানে যোগশিক্ষায় এসেছেন এবং তার পর থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার পুলিশ সুপার কে কার্তিকেয়ন এই রিপোর্ট দাখিল করেছেন। সেখানে পুলিশ সর্বোচ্চ আদালতকে জানিয়েছে, গত ১৫ বছরে আশ্রম যে থানার অন্তর্গত সেই আলানদুরাই থানায় মোট ৬টি নিখোঁজ ডায়েরি হয়েছে। এই ৬টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগের ডায়েরি ক্লোজড করা হয়েছে, কারণ হিসেবে রয়েছে আর কোনও তদন্তের প্রয়োজন নেই বলে।

পুলিশ হলফনামায় ১ অক্টোবর পর্যন্ত ওই আশ্রমে (Aashram) ২১৭ জন ব্রহ্মচারী, ২৪৫৫ জন স্বেচ্ছাসেবক, ৮৯১ জন বেতনভুক কর্মচারী, ১৪৭ জন মাইনে করা কর্মী, ৩৪২ জন ইশা হোম স্কুল পড়ুয়া, ১৭৫ জন সংস্কৃতি পড়ুয়া, ৭০৪ জন বিদেশি অতিথি এবং ৯১২ জন দেশি অতিথি যোগ সেন্টারের কটেজগুলিতে রয়েছেন বলে জানিয়েছে।









 

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...