Wednesday, March 4, 2026

শিলিগুড়ির বহুতলের বাথরুমে নার্সের ঝুলন্ত দেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

শুক্রবার রাতে শিলিগুড়ির (Siliguri) ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লির মুকুন্দ দাস সরণির একটি বহুতল থেকে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার (Dead body of a nurse recovered) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অর্চনা থাপা (Archana Thapa), বয়স ২৫। জানা গেছে তিনি দার্জিলিংয়ের বাসিন্দা। আত্মহত্যা না খুন, তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয়রা বলছেন, যে আবাসন থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে বহু অচেনা মানুষের অবাধ যাতায়াত। শিলিগুড়ির বর্ধমান রোডের একটি বেসরকারি হাসপাতালের নার্স-সহ বিভিন্ন কর্মীরা এই বহুতলে থাকেন। শুক্রবার সন্ধ্যার পর এই বহুতল থেকে ২০ থেকে ২৫ জন নার্স দ্রুত হন্তদন্ত হয়ে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন ছেলে সেখানে উপস্থিত হয়, সঙ্গে বেসরকারি হাসপাতালের অ্যাম্বুল‍্যান্সও। সন্দেহ হওয়ায় এরপর স্থানীয় কাউন্সিলর মারফত পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আবাসনের বাথরুম থেকে দেহ উদ্ধার করে। পুলিশকে না জানিয়ে কেন মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তোলেন কাউন্সিলর। দার্জিলিঙে মৃতার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

 

spot_img

Related articles

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...