Sunday, May 17, 2026

মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, সোমবার নবান্নে বৈঠকে যাবেন জুনিয়র ডাক্তাররা

Date:

Share post:

“আমরা সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে যাব। উনি আমাদের দাবি মেনে নিন, আমরাও কাজে ফিরতে চাই। নির্দেশিকা বের করার জন্য গত ১৪ দিন ধরে বসে আছি।“ শনিবার, অনশনমঞ্চ থেকে মুখ্যসচিবের ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা হয় আন্দোলনকারীদের। তাঁর সঙ্গে বৈঠক করতে চান আন্দোলনকারীরা। আবেদন মেনে সোমবার, বিকেল ৫টায় নবান্নে বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী। ১০ জন প্রতিনিধি নিয়ে যেতে হবে। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) সময়ে পৌঁছতে বলেন মুখ্যমন্ত্রী।

এরপরেই ফের জিবি মিটিং করেন জুনিয়র ডাক্তাররা। বৈঠক শেষে তাঁরা জানান, সোমবার নবান্নে যাবেন। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সায়ন্তনী ঘোষ হাজরা বলেন, “আমাদের মনে হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের দশ দফা দাবি স্পষ্ট ভাবে জানেনই না।“তবে দাবি মানা না হলে, কাজে ফিরবেন না বলে হুমকি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অনশনরত স্নিগ্ধা বলেন, “যে দিন অনশনে বসেছি, সে দিনও ডিউটি করে এসেছি। আর আমরা মাত্র আট জন এখানে অনশনে বসার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে? এটা উনি কী ভাবে বললেন? উনি দাবি মেনে নিন, তা হলে এখনই কাজে ফিরব আমরা।“

আরেক অনশনকারী আলোলিকা ঘোড়ুই বলেন, “ইমেল করে আগেও আমরা দাবিগুলি জানিয়েছি। এখানে অনশনে বসার আগেও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। আমাদের সব সহকর্মী কাজে ফিরেছেন। শুধু আমরা আট জন কাজ করছি না, যারা অনশনে বসে আছি। আ্মরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে। কারণ, আমরা ন্যায়বিচার পাইনি।“ অনশনকারী রুমেলিকা কুমারের মতে, “এত দিন ধরে একই দাবি জানিয়েছি। তবু ৭১ দিন পরেও শুনছি উনি দাবিগুলি জানেনই না। তা হলে কি ওঁকে জানানো হচ্ছে না?“ আন্দোলনকারীদের মতে, এই কারণেই তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে কথা বলতে চান। সোমবার নবান্নে ঠিক সময় পৌঁছতে বলেন মুখ্যমন্ত্রী। কারণ এর আগে তাঁর সঙ্গে বা মুখ্যসচিবের সঙ্গে সমস্ত বৈঠকেই আন্দোলনকারীরা নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে দু ঘণ্টা দেরিতে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী যে তার পুনরাবৃত্তি চান না, সেটা তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট।







Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...