Sunday, May 17, 2026

গেরুয়া মহিলা কমিশন! বিজেপি জাতীয় সম্পাদকই নয়া কেন্দ্রীয় মহিলা কমিশনের চেয়ারম্যান

Date:

Share post:

নামেই জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) আসলে যেন গেরুয়া কমিশন! বিজেপি নেত্রী রেখা শর্মার (Rekha Sharma) কার্যকাল শেষ হতে পুনঃরায় বিজেপি নেত্রী (BJP Leader) বিজয়া কিশোর রাহাতকরের হাতেই জাতীয় মহিলা কমিশনের ক্ষমতা তুলে দিল মোদি সরকার। বর্তমানে তিনি বিজেপির জাতীয় সম্পাদক এবং গেরুয়া শিবিরের রাজস্থান ইউনিটের সহ-ইনচার্জের দায়িত্ব পালন করছেন। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বিজয়া কিশোর রাহাতকর হচ্ছেন জাতীয় মহিলা কমিশনের (NCW) পরবর্তি চেয়ারম্যান।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার বাসিন্দা বিজয়া কিশোর রাহাতকর (Vijaya Kishore Rahatkar)। ১৯৯৫ সালে তিনি বুথ কর্মী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে ধীরে ধীরে তিনি দলের মধ্যে অগ্রসর হন। বিগত কয়েক দশক ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। ৬৫ বছর বয়সি বিজয়া বিজেপির দাপুটে নেত্রী হিসেবে পরিচিত। এমনকি বর্তমানে বিজেপির জাতীয় সম্পাদক পদে রয়েছেন তিনি। এবার তাঁকে নিযুক্ত করা হল জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান পদে।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের হিসাবে মেয়াদ শুরু করার আগে দীর্ঘ বছর ধরে গেরুয়া শিবিরের সক্রিয় নেত্রী (BJP Leader) ভূমিকা পালন করছেন বিজয়া কিশোর রাহাতকর। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত মহারাষ্ট্র মহিলা কমিশনের প্রধান ছিলেন তিনি। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ঔরঙ্গাবাদ বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরের মেয়র ছিলেন বিজয়া। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সম্পাদক ও ২০১৪ সালে মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি হন। এবার সেই বিজেপি নেত্রীর কাঁধে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দিল মোদি সরকার।

আরও পড়ুন- কৃষ্ণনগর-কাণ্ড: শুভেন্দুর অভিযোগ উড়িয়ে তীব্র কটাক্ষ কুণালের

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...