Sunday, March 15, 2026

সেজে উঠেছে জুওলজিকাল পার্ক, অরন্যসুন্দরী ঝাড়গ্রামে এবার দেখা মিলবে বাঘ ও সিংহের

Date:

Share post:

অরন্যসুন্দরী ঝাড়গ্রামে এবার দেখা মিলবে বাঘ ও সিংহের। জঙ্গলমহলের অরন্যসুন্দরী ঝাড়গ্রাম জেলার উল্লেখযোগ্য জুওলজিকাল পার্ককে এবার অপরূপ সুন্দর হিসেবে সাজিয়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হল। মূলত অনান্য পশু পাখিদের পাশাপাশি এবার এই পার্কে আসছে বাঘ ও সিংহ। চিতা, নেকড়ে ও হায়নার পাশাপাশি এবার রয়্যাল বেঙ্গল টাইগার ও সিংহের দেখা মিলবে এই পার্কে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জেলা এই জঙ্গলমহলের ঝাড়গ্রাম। এবার সেই জেলারই অন্যতম চিড়িয়াখানা জুওলজিকাল পার্কটিকে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের। এর আগেও মুখ্যমন্ত্রী বহুবার এই পার্ক সাজিয়ে তোলার জন্য অর্থ বরাদ্দ করেছেন। এর ফলে পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম অন্যতম হয়ে দাঁড়িয়েছে। মূলত শাল-পিয়ালের জঙ্গলের মধ্যে এই পার্কটি তৈরি করা হয়েছে। তবে এই পার্কের আরও আকর্ষণীয় করে তুলতে এই বিশেষ উদ্যোগ গ্ৰহণ করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যের বন বিভাগের উচ্চ পর্যায়ের আধিকারিকরা এই পার্কটিকে পরিদর্শন করেন। আগামী বছর থেকে পুরোদমে কাজ শুরু হবে। ঝাড়গ্রাম বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, পর্যটকদের আনন্দ দিতে ও আগ্রহ বাড়িয়ে তুলতে এই উদ্যোগ। এই জায়গাটা সাজিয়ে তুলতে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।

জেলার এক পশুপ্রেমী বিশ্বরূপ মল্লদেব জানিয়েছেন, “এতে বেশি সংখ্যক পর্যটক বাড়বে এই পার্কে, পর্যটকরা জঙ্গলমহলমুখী হবেন, জেলার পর্যটন কে সমৃদ্ধ শালী করতে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি এর ফলে পর্যটন ব্যবসা আরও চাঙ্গা হবে।”

আরও পড়ুন- ভয়ঙ্কর কাণ্ড বিজেপি-শাসিত ওড়িশায়! মৃতের অঙ্গপাচার কটকের হাসপাতালে

 

 

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...