Wednesday, March 18, 2026

কলকাতা কনসার্টে সুরে সুরে নারী নির্যাতনের প্রতিবাদ শ্রেয়ার! 

Date:

Share post:

দেশজুড়ে বাড়তে থাকা নারী নির্যাতনের বিরুদ্ধে গানে গানে প্রতিবাদ, সাক্ষী রইল মহানগরী। আর জি কর কাণ্ডের আবহে পিছিয়ে গিয়েছিল শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) কলকাতা কনসার্ট। গত ১৯ অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই ‘অল হার্টস ট্যুর’ করলেন গায়িকা। কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহে শ্রেয়ার কন্ঠে ধ্বনিত হল নারী নির্যাতনের প্রতিবাদ। খুশি উপস্থিত শ্রোতা- দর্শক থেকে ধর্মতলায় আন্দোলনরত জুনিয়ার ডাক্তার প্রত্যেকেই। নিমেষে ভাইরাল অনুষ্ঠানের ভিডিও।

শুধু বাংলা নয়, গোটা বিশ্ব তথা দেশে প্রতিনিয়ত যেভাবে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, সেই প্রসঙ্গ তুলে নিরাপত্তার দাবিতে সুর চড়াতে দেখা গেছিল জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকাকে। গত ১৪ সেপ্টেম্বরের শো পরিবর্তিত হয়ে ১৯ অক্টোবর কলকাতাতে অনুষ্ঠিত হল। শনির সন্ধ্যায় মহানগরীতে অনুষ্ঠানের শেষ নিবেদনে শ্রেয়া গেয়ে ওঠেন, ‘যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি / যত সন্ধের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি / সব মিথ্যের আর ধন্দের, তাই রক্তের সোঁদা গন্ধে / শুধু পৌঁছে যাবে, ঘুচে যাবে, বেঁধে রাখা গণ্ডি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তাই ভাঙে পাড়, ভাসে ঘর, ভাঙে চেনা সূপ্তি’ / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তুমি বন্ধু আজ শুনবে…’, দর্শকে ছয়লাপ নেতাজি ইন্ডোর। কলকাতার মঞ্চ থেকে যেভাবে মহিলাদের যন্ত্রণার কথা গানের ভাষায় তুলে ধরলেন গায়িকা তাতে বাকরুদ্ধ দর্শক-শ্রোতা- অনুরাগীরা।

 

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...