Saturday, March 14, 2026

দ্বিতীয় টেস্টে কি আছেন পন্থ ? মুখ খুললেন রোহিত

Date:

Share post:

বেঙ্গালুরু টেস্টে তৃতীয় দিনে চোট পান ঋষভ পন্থ। তবে চতুর্থ দিন ব্যাট হাতে দাপট দেখালেও, পঞ্চম দিন উইকেটকিপিং করতে দেখা যায়নি ভারতীয় উইকেটরক্ষককে। আর এরপরই প্রশ্ন ওঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কি খেলতে দেখা যাবে পন্থকে ? আর এই নিয়ে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক ঋষভ পন্থ। রোহিত জানান, ওর কী অবস্থা সে দিকে খেয়াল রাখতে হবে।

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, “ ওর হাঁটুতে বড়সড় অস্ত্রোপচার হয়েছে। আমাদের সাবধান থাকতেই হবে। ওর কী অবস্থা সে দিকে খেয়াল রাখতে হবে। ব্যাট করার সময়েও ঠিক করে দৌড়তে পারছিল না। চেষ্টা করছিল পুল করে বল মাঠের বাইরে ফেলার। পন্থের মতো একজন ক্রিকেটারের ক্ষেত্রে কোনও ভাবেই ঝুঁকি নেওয়া যাবে না। ওর অনেক ছোটখাটো অস্ত্রোপচার হয়েছে। বড় অস্ত্রোপচারও হয়েছে।“ এরপর তিনি আরও বলেন, “ গত দেড় বছরে পন্থ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তাই জন্যই ওর বাড়তি যত্ন নেওয়া দরকার। আপনি কিপিং করার সময় প্রতিটা বলের ক্ষেত্রে হাঁটু মুড়ে নিচু হতে হয়। যে ধরনের উইকেটে খেলা হয়েছে তাতে আমাদের মনে হয়েছিল ওর সাজঘরে থাকাই ভাল যাতে পরের টেস্টে ১০০ শতাংশ ফিটনেস নিয়ে খেলতে পারে।“

এদিন নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারে ভারতের । বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারে টিম ইন্ডিয়া। ব্যর্থ যায় সরফরাজ খান, ঋষভ পন্থের ইনিংস। কাল হয়ে দাঁড়াল ভারতের প্রথম ইনিংসে ৪৬ রান। যা ভারতের হারের অন্যতম কারণ। এই জয়ের ফলে ১৯৮৮ সালের পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড।

আরও পড়ুন- লাল-হলুদকে ২-০ গোলে উড়িয়ে কী বললেন সবুজ-মেরুন কোচ ?


spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...