Tuesday, June 2, 2026

কর্ম বিরতির নামে জালিয়াতি! ৫৬৩ সরকারি ডাক্তারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার

Date:

Share post:

আরজি কর কাণ্ডকে সামনে রেখে যেভাবে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতির নামে চিকিৎসা পরিষেবা লাটে তুলেছেন জুনিয়র ডাক্তাররা, তা নিয়ে এবার কোমর বেঁধে পথে নামতে চলেছেন আমজনতা। কারণ , কর্ম বিরতির ঘোষণা করে সাধারণ মানুষের চোখে মহান হওয়ার চেষ্টা করলেও অধিকাংশ জুনিয়র ডাক্তার রীতিমতো জালিয়াতি চালিয়ে যাচ্ছেন গত আড়াই মাস ধরে।

এবারে তাদের বিষয়ে কড়া ভাবনা-চিন্তা শুরু করল রাজ্য সরকার। অগস্ট থেকে অক্টোবরের মধ্যে বিভিন্ন ধরনের আন্দোলন, ধর্না এবং অবস্থানের মাধ্যমে সরকারি ডাক্তাররা নিজেদের দাবি জানালেও, ৯ আগস্ট থেকে ১৭ অক্টোবরের মধ্যে ৫৬৩ জন সরকারি সিনিয়র রেসিডেন্ট ডাক্তার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চুটিয়ে প্র্যাকটিস চালিয়েছেন।

এই ডাক্তারদের মাধ্যমে আয় হয়েছে মোট ৫৪ কোটি ৩৯ লক্ষ টাকা। গড় হিসেব প্রায় ১০ লক্ষ টাকা। তাদের মধ্যে রয়েছে সরকারি ভাতাও, যা এমডি ও এমএস পাস করার পর মাসে ৬৫ থেকে ৭৫ হাজার টাকার মধ্যে।

যদি সত্যি এরা কর্ম বিরতি করতেন তাহলে কিভাবে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে দিব্যি রোগী দেখেন? পুরো বিষয়টা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।









Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...