Tuesday, June 9, 2026

উপনির্বাচনে ভ্যানিশ বাম-কংগ্রেস জোট, ৬ আসনে প্রার্থী ঘোষণা হাত শিবিরের 

Date:

Share post:

নভেম্বরে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (By Election of six assembly)। তবে এবার আর বামেদের সঙ্গে জোট হচ্ছে না কংগ্রেসের (Congress)। মঙ্গলবার আলাদাভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করল হাত শিবির। গত লোকসভা নির্বাচনে (Loksabha election) জুটি বেঁধে লড়লেও, এবার কাস্তে-হাতুড়ি ধরতে নারাজ ‘হাত’। হাড়োয়া বাদে বাকি ৫ আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে বামেরা। এবার ১৩ নভেম্বর বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা মঙ্গলবার প্রকাশ্যে আনল কংগ্রেস।

১০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারের উপনির্বাচন হতে চলেছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএমের পর এবার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। সিতাই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হচ্ছেন হরিহর রায় সিং, মাদারিহাটে প্রার্থী বিকাশ চম্প্রমারি, নৈহাটিতে পরেশ নাথ সরকারকে টিকিট দিয়েছে দল। হাড়োয়ায় প্রার্থী হাবিব রেজা চৌধুরী, মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে শ্যামল কুমার ঘোষকে এবং তালডাংরায় করবেন তুষারকান্তি সন্নিগ্রাহী। লাল পতাকাধারীদের থেকে দূরত্ব বজায় রাখার কংগ্রেসের চেষ্টায় জোটের ফাটল যে আরও স্পষ্ট হল সেকথা তুলে ধরে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আলিমুদ্দিন সূত্রে খবর, সিপিএম জোট করার পক্ষপাতি হলেও, বাম শরিক ফরওয়ার্ড ব্লকের আপত্তিতেই নাকি কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন কমরেডরা। অন্যদিকে সাম্প্রতিক সময়ে নাগরিক আন্দোলনের জেরে রাজনৈতিক ময়দানে যথেষ্টই ব্যাকফুটে বিজেপি। ফলে সিতাই, মাদারিহাট, নৈহাটি, তালড্যাংরা, হাড়োয়া ও মেদিনীপুর কেন্দ্রের লড়াইয়ে শুরু থেকেই যে বিরোধীরা অনেকটা পিছিয়ে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

 

Related articles

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...