Sunday, April 26, 2026

ধেয়ে আসছে ‘ডানা’, বিপদ এড়াতে বন্ধ হল হলদিয়া বন্দর!

Date:

Share post:

সুপার সাইক্লোন ‘ডানা’ (Cyclone Dana update) শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। আগাম সতর্কতা হিসেবে বৃহস্পতিবার সকালে হলদিয়া বন্দরে (Haldia Port) জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ করা হলো। শুক্রবার দুপুর পর্যন্ত সমস্ত অপারেশনাল ওয়ার্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বন্দরের লকগেট অপারেশন (Haldia Dock Complex) বন্ধ করে দেওয়া হয়েছে। ৫টি বার্জও ডকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এখনও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময়সীমা এগিয়ে আসার কোনও তথ্য জানায়নি আবহাওয়া দফতর।ল্যান্ডফলের স্থান এবং সময় ও গতিবেগ আপাতত একই থাকছে।

পারাদ্বীপ থেকে আর মাত্র ২৬০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ডানা। সাগরদ্বীপ থেকে অবস্থান ৩৫০ কিলোমিটার দূরে। ইতিমধ্যেই ওড়িশার বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরে মেঘলা সকাল, মাঝেমধ্যেই ঝড়ো হাওয়ার দাপটে জলস্তর বাড়ছে। হলদি নদীতে জোয়ার আসতে শুরু করার কারণে আশঙ্কা বাড়ছে।বৃহস্পতিবার সকাল থেকে গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির সংলগ্ন সমুদ্র সৈকতের চিত্রটা সম্পূর্ণই বদলে গিয়েছে। যত বেলা গড়াচ্ছে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। উপকূলীয় দক্ষিণবঙ্গে বন্ধ ফেরি চলাচলও।ঘোড়ামারা দ্বীপ থেকে প্রায় ৬ হাজার মানুষকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। সাগর দ্বীপ থেকেও ১০ হাজার মানুষকে সরানো হয়েছে। কলকাতা ও শহরতলি এলাকায় সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু।

 

 

 

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...