Thursday, June 4, 2026

ঝড়ের দিনেও বোমাতঙ্ক! জরুরি অবতরণ সাত বিমানের

Date:

Share post:

একদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্যাহত হওয়ার কথা কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) পরিষেবা। বৃহস্পতিবার তার মধ্যেই বোমাতঙ্কের জেরে ব্যতিব্যস্ত থাকতে হল নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে।

এদিন সকালে ফের বোমাতঙ্কের (bomb threat) কথা জানায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। একটি পোস্ট নজরে আসে সোশ্যাল মিডিয়ায় যেখানে লেখা, ইন্ডিগোর (Indigo) তিনটি-সহ মোট ৭ টি বিমানে বোমা রাখা রয়েছে, এমন খবর দিয়ে হুমকি মেল আসে।

তড়িঘড়ি বিমানগুলির জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় থানায়। অবতরণের পরে বিমানগুলি পরীক্ষা করা হয়। তাতে অবশ্য কিছু পাওয়া যায়নি। ফলে বিনা কারণে ক্ষতিগ্রস্ত হন যাত্রী থেকে বিমান সংস্থাগুলি। এমনিতেই এদিন সন্ধ্যা ৬টা থেকে ঘূর্ণিঝড় ডানা-র কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা যাতে সমস্যায় যাত্রীরা। অনেকেই অভিযোগ করেন বিনা বিজ্ঞপ্তিতে বিমান বাতিল হয়েছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...