Thursday, June 4, 2026

‘ বিরাটকে বলে দেবেন আমি ওনার বড় ভক্ত’, রোহিতকে আবদার তরুণীর, ভাইরাল ভিডিও

Date:

Share post:

‘ বিরাট কোহলিকে বলে দেবেন আমি ওনার বড় ভক্ত’, সম্প্রতি রোহিত শর্মার কাছে এমনটাই বললেন এক তরুণী। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পুণেতে চলছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। তারই মাঝে ভাইরাল এই ভিডিও । যেখানে দেখা যাচ্ছে, রোহিতের থেকে সই নিয়ে , সেই তরুণী ভারত অধিনায়ককে বলছেন, কোহলিকে জানিয়ে দিতে, তিনি বিরাটের বড় ভক্ত।এর পালটা আবার উত্তরও দেন রোহিত।

 

 

 

যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের পর যখন রোহিত মাঠের বাইরে যাচ্ছিলেন, তখনই এক তরুণী তাঁর কাছে সই-এর আবদার করেন। রোহিতের সই নেওয়ার পর তিনি রোহিতকে বলেন, ‘‘আপনাকে অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে বিরাট কোহলিকে বলবেন যে আমি ওর সবচেয়ে বড় অনুরাগী।’’ এর পর মুচকি হেসে রোহিতকে বলতে শোনা যায়, ‘‘ঠিক আছে। বলে দেব।“

এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। যা নিয়ে চলছে লাইক-কমেন্টের বন্যা । ভিডিওটি মন ছুঁয়ে নিয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন- কিউইদের বিরুদ্ধে একাই নিলেন ৭ উইকেট, কোন মন্ত্রে সাফল্য? ফাঁস করলেন ওয়াশিংটন

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...