Saturday, May 16, 2026

শনিতেই কমবে ‘ডানা’র দাপট! পরিষ্কার হবে আকাশ, কমবে বৃষ্টি

Date:

Share post:

ঘূর্ণিঝড় ডানার সরাসরি প্রভাব না পড়লেও রেকর্ড পরিমাণ বৃষ্টির সম্মুখীন হল কলকাতা ও দক্ষিণের জেলাগুলি। বিশেষ করে হাওয়া অফিসের পূর্বাভাস মতোই টানা ভারী থেকে অতি-ভারী বৃষ্টিতে ভাসল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা। দক্ষিণের বাকি সব জেলাতেই দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হল। শুক্রবার ভোররাত থেকে শুরু হয়ে সারা দিন-রাত লাগাতার বৃষ্টিতে ভাসল শহর কলকাতাও।

তবে শনিবার থেকেই পরিষ্কার হবে আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাঁধভাঙা বৃষ্টি থাকবে। শনিবার সকাল থেকেই কমবে বৃষ্টির পরিমাণ। এদিন ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন সতর্কতা জারি করা হয়নি। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই দিনাজপুর ও মালদহে।

আরও পড়ুন- ফের ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা, তদন্তের নির্দেশ রেলের

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...