Thursday, June 25, 2026

শনির সকালে ইজরায়েলি বোমাবর্ষণে কেঁপে উঠলো ইরান-ইরাক-সিরিয়া! 

Date:

Share post:

ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে সরাসরি আঘাত ইজরায়েলের (Israel targets Iran today)। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার বদলা নিতে এবার সরাসরি যুদ্ধের দামামা বেজে উঠলো মধ্যপ্রাচ্যে। শনিবার সকাল থেকে ইজরায়েলের একের পর এক বোমা বর্ষণে কেঁপে উঠলো ইরানের রাজধানী তেহরান-সহ একাধিক এলাকা। বিস্ফোরণ ইরাক, সিরিয়াতেও। হামলার দায় স্বীকার করেছে ইজরায়েল। ইরানের সামরিক ঘাঁটি নষ্ট করতে শনিবার ভোর রাত থেকে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে বিবৃতি দিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF) ।

পশ্চিম এশিয়ার বাড়ছে যুদ্ধের ঝাঁঝ। মুহুর্মুহু বোমা বর্ষণে কেঁপে উঠল ইরানের মাটি। পয়লা অক্টোবর ইরানের হামলার প্রতিশোধ নিতেই পাল্টা জবাব বলে দাবি আইডিএফ -এর। প্রায় ২০০০ কিলোমিটার দূর থেকে চালানো এই এয়ার স্ট্রাইকে এফ থার্টিফাইভ (F 35) ফাইটার জেট ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে তেল আভিভের এই আগ্রাসানের জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরানি সেনাও।

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...