Sunday, May 17, 2026

আজ মহামেডানের সামনে হায়দরাবাদ , রেফারিং নিয়ে চিন্তিত চেরনিশভ

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সমর্থক বিক্ষোভের রেশ এখনও কাটেনি। আর এরই মধ্যে শনিবার ঘরের মাঠে আইএসএলে নতুন পরীক্ষার সামনে মহামেডান। শুধু মাঠে নয়, গ্যালারিতে সংযত থাকার পরীক্ষা তাদের সমর্থকদেরও। রেমসাঙ্গাদের সামনে হায়দরাবাদ এফসি। পয়েন্ট টেবলে তারা ইস্টবেঙ্গলের এক ধাপ উপরে থাকা ১২ নম্বর দল। ইস্টবেঙ্গল এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। হায়দরাবাদ সেখানে ৪ ম্যাচ খেলে তিনটিতে হেরে একটি ড্র করেছে।

এমন একটা দলের বিরুদ্ধে পুরো পয়েন্ট পেতে মরিয়া মহামেডান। একইসঙ্গে কোচ আন্দ্রে চেরনিশভের চিন্তা রেফারিং। কেরল ম্যাচে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হওয়ার পর সমর্থকরা মাঠে ঝামেলা করেছে। যার জেরে ক্লাবকে জরিমানাও দিতে হয়েছে। হায়দরাবাদ ম্যাচের আগে চেরনিশভ বললেন, “রেফারিং নিয়ে আমরা চিন্তিত। খারাপ রেফারিং হলে সমর্থকদের রাগ হবেই। কিন্তু ওদের সংযত থাকতে হবে। না হলে ক্লাব ও দল সমস্যায় পড়বে।”

জোসেফ আদজেই আগের ম্যাচে চোট পেয়েছেন। তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রক্ষণের ভুলে প্রায় প্রতি ম্যাচেই শেষ মুহূর্তে গোল হজম করতে হচ্ছে। ভুল শুধরে ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট পেতে চায় সাদা-কালো ব্রিগেড।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...