Thursday, February 12, 2026

শহরে আসছেন ‘ভুলভুলাইয়া’র মঞ্জুলিকা, বিদ্যাকে পাশে নিয়ে কলকাতায় কার্তিক!

Date:

Share post:

কলকাতার সঙ্গে অভিনেত্রী বিদ্যা বালানের (Vidya Balan) সম্পর্ক বরাবরই স্পেশাল। তা সে ‘পরিণীতা’ হোক বা ‘কাহানি’, অভিনেত্রীর এই শহরের প্রতি ভালবাসার কথা তাঁর অনুরাগীরা খুব ভাল করেই জানেন। এবার বলিউডি ‘ভুলভুলাইয়া’র বঙ্গ কানেকশনকে আরও জোরালো করতে সোমবার কলকাতায় আসছেন বিদ্যা। আর মঞ্জুলিকা যেখানে ‘রুহ বাবা’কে (কার্তিক আরিয়ান) তো সেখানে থাকতেই হয়। তাই সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে মহানগরীতে তারকার হাট। শোনা যাচ্ছে আসন্ন ছবি ‘ভুলভুলাইয়া ৩’- এর (BhoolBhulaiya 3) প্রমোশনে দুই সুপারস্টার বিদ্যা বালান এবং কার্তিক আরিয়াননের (Vidya Balan & Kartik Aryan) কলকাতা সফর।

দিওয়ালি (Diwali) আর বলিউডের মধ্যে একটা আলাদা যোগ সূত্র রয়েছে। এই কারণেই তারকারা হাইভোল্টেজ ছবি মুক্তির সময় হিসেবে এই মরসুমকে বেছে নেন। এবছর মুক্তি পাচ্ছে ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এবারের অন্যতম আকর্ষণ মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) উপস্থিতি। ইতিমধ্যেই ছবির একটি গান প্রকাশ্যে এসেছে যেখানে বলিউডের ‘ধক ধক’ গার্লকে ‘কাহানি’ অভিনেত্রী সঙ্গে এক ফ্রেমে ক্লাসিক্যাল নাচের পারফরম্যান্স করতে দেখে মুগ্ধ অনুরাগীরা। পাশাপাশি বিখ্যাত ‘আমি যে তোমার’ গানে শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) সুরেলা কণ্ঠে বেশ কিছু নতুন সংযোজন সবার মন জয় করেছে। উপরি পাওনা সোনু নিগমের গলায় এই গানের বিশেষ ভার্সন। সবমিলিয়ে ছবি ঘিরে উন্মাদনা বাড়ছে আর তারই অংশ হিসেবে কলকাতার মানুষকে একত্রিত করতেই সিনেমার প্রমোশনে সোমবার শহরে আসছেন বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান (Vidya Balan & Kartik Aryan)।

spot_img

Related articles

নিকাশি সংস্কারে বরাদ্দ ২৯ কোটি, শ্রমিকদের সুরক্ষায় নতুন কমিটির ঘোষণা মন্ত্রী মানস ভুঁইয়ার

রাজ্যের সেচ ও জলনিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তনে একগুচ্ছ নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন সেচ ও জলপথ মন্ত্রী মানস...

ধর্মঘটের ডাক ব্যর্থ! জেলায় জেলায় সরকারি অফিসে স্বাভাবিক কাজকর্ম

বামেদের ডাকা ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়ল না রাজ্য প্রশাসনের সদর দফতর থেকে শুরু করে জেলা স্তরের সরকারি...

নিজেকে ভালবাসো: ভ্যালেন্টাইন উইকে বার্তা ঋতুপর্ণা-ভাগ্যশ্রীর

ভালোবাসা সপ্তাহ এলেই সম্পর্ক, উপহার আর সোশ্যাল মিডিয়ার রঙিন ছবিতে ভরে ওঠে চারদিক। কিন্তু এই ভ্যালেন্টাইনে একটু অন্য...

জমি বিবাদের জেরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে পুকুরে ধাক্কা!

পাড়ায় জমি বিবাদের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে (Higher Secondary Student Attack) পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানের...