Saturday, May 16, 2026

ফের খুনের হুমকি ভাইজানকে! এবার কত টাকা দাবি?

Date:

Share post:

আবার খুনের হুমকি। পাঁচদিনের মাথায় ফের প্রাণনাশের হুমকি-মেসেজে বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)৷ বুধবার মুম্বই ট্রাফিক পুলিশের কাছে একটি হুমকি মেসেজ আসে। তাতে লেখা ছিল, “২ কোটি টাকা না দিলে অভিনেতা সলমন খানকে খুন করা হবে।” এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ।পুলিশ সূত্রে খবর, মুম্বই ট্রাফিক পুলিশের (Mumbai Traffic Police) কাছে এই হুমকি বার্তা আসে৷ যেখানে বলা হয়, ২ কোটি টাকার দাবি পূরণ না হলে সলমন খানকে হত্যা (Murder) করা হবে। সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ৷ সূত্রের খবর, মুম্বইয়ের ওয়ারলি জেলার কর্তৃপক্ষ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে।কয়েকদিন আগেই বলিউডের ভাইজানকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল৷ তবে সে সময় ভাইজান (Salman Khan) একা নন, কয়েকদিন আগে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা সিদ্দিকির (Baba Siddique) ছেলে বিধায়ক জিশানও এই হুমকি পান৷ গত শুক্রবার অর্থাৎ ২৫ অক্টোবর জিশান সিদ্দিকির বান্দ্রার কার্যালয়ে একটি ফোন আসে৷ তাতে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, টাকা না দিলে জিশান সিদ্দিকি (Zeeshan Siddique) ও সলমন খানকে খুন করা হবে৷ এই ফোনটি মহম্মদ তাইয়াব করেছিল বলেই পরে তদন্তে জানতে পারে পুলিশ৷







Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...