Friday, April 3, 2026

কল্যাণীতে পাশবিকতার শিকার বধূ! পুলিশি তৎপরতায় গ্রেফতার ৮

Date:

Share post:

ধর্ষণের সামাজিক ব্যাধি এতটাই চরম সংক্রামক আকার নিয়েছে, স্বামীর সঙ্গেও পথে নিরাপদ থাকছেন না মহিলারা। বুধবার কল্যাণীতে (Kalyani) গণধর্ষণের ঘটনা সমাজের এক শ্রেণির পুরুষের পাশবিক প্রবৃত্তির এক চরম উদাহরণ হিসাবে উঠে এসেছে, যেখানে স্বামীর সামনেই ধর্ষণের শিকার এক নির্যাতিতা। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ আট জনকে গ্রেফতার করলেও দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা পরিবার।

নদিয়ার (Nadia) কল্যাণীর এক দম্পতি অভিযোগ করেন বুধবার ভোরে কল্যাণী রেলব্রিজ দিয়ে একসঙ্গে যাচ্ছিলেন কাঁচরাপাড়ার দিকে। সেই সময় কিছু দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের রেলব্রিজের নিচে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বধূকে। সেখানে আটকে রাখা হয় তাঁর স্বামীকেও। তাঁদের চিৎকারে বেশ অনেকক্ষণ পরে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে এলে পালায় দুষ্কৃতিরা।

পরে কল্যাণী থানায় (Kalyani police station) গিয়ে লিখিত অভিযোগ জানান ওই দম্পতি। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামে পুলিশ। কাঁচরাপাড়া (Kanchrapara) থেকে গ্রেফতার করা হয় আটজনকে। নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। সেখানে ভাঙা কাঁচের চুড়ি, টিফিনবক্স পাওয়া যায়।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...