Monday, June 8, 2026

প্রথম বাঙালি খেলোয়াড় হিসেবে কেমব্রিজে আমন্ত্রিত সৌরভ!

Date:

Share post:

টেস্ট অভিষেকের দেশে এবার বড় সম্মান পেতে চলেছেন বাংলার দাদা। প্রথম বাঙালি খেলোয়াড় হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে (Cambridge University) আমন্ত্রিত সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। মহারাজের জীবনের লড়াই থেকে সাফল্য- পুরো কাহিনীই তুলে ধরবেন কেমব্রিজের ডঃ জুলিয়ান হাপার্ট। আলোচনা চলবে প্রায় ৪০ মিনিট ধরে। যে শহরে টেস্ট অভিষেকে বাংলার ছেলের ব্যাটিং ‘দাদাগিরি’ সেখানে প্রাক্তন ভারত অধিনায়কের আমন্ত্রণ নিয়ে খুশি অনুরাগীরা।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশেষ উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে। মনে করা হচ্ছে বাঙালি কমিউনিটি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জন্য এটা এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। কেমব্রিজ কমিউনিটি এবং ভারতীয় ব্যবসায়িক কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে কেমব্রিজ জজ বিজনেস স্কুলের এক শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংস্থা সিআইবিএফ সৌরভকে আমন্ত্রণ জানিয়েছে।

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...