Tuesday, June 9, 2026

জমি সংক্রান্ত বিবাদের জেরে উত্তপ্ত হাওড়ার জগাছা

Date:

Share post:

জমি সংক্রান্ত বিবাদের (Land Battel) জেরে রণক্ষেত্র হাওড়ার (Howrah) জগাছা। কালীপুজোর দুপুরে এই বিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতি থেকে ইটবৃষ্টি হয়। ইতিমধ্যেই বিশাল পুলিশ (Police) বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, জগাছার (Jagachha) উনসানি গ্রামে একটি জমিকে কেন্দ্র করে একটি পরিবার ও একটি ক্লাবের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। ইতিমধ্যেই বিষয়টি হাইকোর্টে (Calcutta High Court) গড়িয়েছে। তবে বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সেই জমিতে পাকা নির্মাণ শুরু করাতে সেই বিবাদ পুনঃরায় মাথাচাড়া দেয়। এরপর ওই পরিবার বাধা দিলেই পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। এরপর শুরু হয় ইট বৃষ্টি। যার ফলে দুপক্ষের বেশ কয়েকজন জখম হন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ (Police) বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

আরও পড়ুন- শ্রেয়সকে ছেড়ে দিল কলকাতা, ধরে রাখল রিঙ্কু-রাসেলদের

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...