Tuesday, June 16, 2026

SIR-হেনস্থার প্রতিবাদ: কালো চাদর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে মমতা, কালো পোশাকে অভিষেক-সহ অন্যান্যরা

Date:

Share post:

পূর্ব নির্ধারিত সূচি মেনে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূলের তিন সাংসদ ও এসআইআর ‘আতঙ্কে’ মৃতদের পরিবারের সদস্যরা। তবে, নজর কাড়ে তাঁদের পোশাক। SIR-হেনস্থার প্রতিবাদ কালো চাদর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছেন মমতা। অভিষেকের পরনেও কালো প্যান্ট ও সোয়েটার।

মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্ঞানেশ কুমার। SIR-এর প্রতিবাদে এদিন কালো শাল পরে বিকেল ৪টের পর কমিশনে পৌঁছোন বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তাঁদের সঙ্গে ছিলেন SIR-এ ক্ষতিগ্রস্ত ৫ পরিবার ও মৃত ৩ বিএলও-র পরিবারের সদস্যরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন ও নিহতদের পরিবারের সদস্যরা- সকলেই কালো চাদর বা পোশাক পরেছেন। কল্যাণের হাতে রয়েছে আইনের বইও। 

সোমবার সকাল থেকেই বেনজির ছবি দেখা যায় বঙ্গ ভবনে। এসআইআর আবহে বাংলার স্বজন হারানো পরিবারের সদস্যরা রয়েছেন বঙ্গ ভবনে। কিন্তু সেই ভবনই পুলিশে ছয়লাপ হয়ে যায়। এরপরই সেখান থেকে বেরিয়ে আসেন মমতা ও অভিষেক। অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, এটা করবেন না। আমাদের মাসল পাওয়ার দেখাবেন না। সকাল থেকে বঙ্গ ভবন দিল্লি পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ঘরে ঘরে খুঁজে দেখছে, কে কে এসেছে। এটা করার অধিকার ওদের নেই।’’
আরও খবরকেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি ‘বঞ্চনা’! রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট তৃণমূল সাংসদদের

মঙ্গলবার দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসবে চা-চক্র।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...