Sunday, April 26, 2026

বুমরাহের থেকে কম টাকা রোহিতকে দিচ্ছে মুম্বই, কী বলছেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক?

Date:

Share post:

গতকালই হয়েছে আইপিএল-এ রিটেশন। সেখানে ১০টি দল তাদের কোন ক্রিকেটারকে ধরে রাখবে, কোন ক্রিকেটারকে ছেড়ে দেবে তা জানিয়ে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স জানিয়ে দিয়েছে তারা কোন ক্রিকেটার ধরে থাকবে। মুম্বই হার্দিক পান্ডিয়ার পাশাপাশি রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক বার্মাকে রেখে দিয়েছে। তবে এদের থেকে কম টাকা পাবেন রোহিত। টাকার হিসাবে প্রথম তিন জনের মধ্যে নেই রোহিত। তিনি চতুর্থ স্থানে। যদিও এই নিয়ে ভাবতে রাজি নন রোহিত।

এদিন রোহিত বলেন,” মুম্বই চেষ্টা করেছে মূল দলের ক্রিকেটারদের ধরে রাখতে। আশা করি নিলামে খুব ভাল দল গড়তে পারব আমরা। এমন ক্রিকেটার আমাদের প্রয়োজন যারা ম্যাচ জেতাতে পারবে। সঠিক পথে এগোতে হবে।”

১৬ কোটি ৩০ লক্ষ টাকা মুম্বই দিয়েছে রোহিত শর্মাকে। যশপ্রীতকে দিচ্ছেন ১৮ কোটি। হার্দিককে দেওয়া হচ্ছে ১৭ কোটি ৩৫ লক্ষ। এবং সূর্যকুমার যাদবকে দেওয়া হচ্ছে ১৬ কোটি ৩৫ লক্ষ।

আরও পড়ুন- বিরাটের কাঁধেই কি উঠছে আরসিবির নেতৃত্বের ভার? মুখ খুলল আরসিবি

 


Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...