Friday, May 15, 2026

বাড়ির মধ্যে বাজি ফাটাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, উলুবেড়িয়ায় মৃত ৩ বালক-বালিকা

Date:

Share post:

কালীপুজোর পরের রাতেই বিপত্তি। শুক্রবার, বিকেলে উলুবেড়িয়ায় বাজারপাড়া এলাকায় বাড়ির মধ্যে বাজি ফাটাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ৩ বালক-বালিকার। হঠাৎ ভয়ঙ্কর আওয়াজে ঘরের ভিতরে আগুন ধরে যায়। তাতেই ওই তিনজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কি না খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।

আরও পড়ুন- বাংলাদেশে আমদানি শুল্ক প্রত্যাহার, রাজ্যের চাল কল মালিকেরা ধন্যবাদ জানালেন কেন্দ্র-রাজ্যকে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর এলাকার ওই বাড়িতে ঘরের মধ্যেই তিনজন ফুলঝুরি, মোমবাতি জ্বালাচ্ছিল। সেই সময় কোনও কারণে আগুন লেগে যায়। ঘরের ভিতরে তারা আটকে পড়ে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীদের নজরে তা আসতেই সঙ্গে সঙ্গে দমকল, পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। যায় উলুবেড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। কোনওক্রমে ঘর থেকে তাদের উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। মৃতরা ৬ ও ৮ বছরের দুই নাবালক-নাবালিকা। অপরজনের বয়স ১৪ বছর বলে জানা গিয়েছে।

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...