Wednesday, June 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) নজির গড়লেন বাংলার খুদে দাবাড়ু অনীশ সরকার। মাত্র ৩ বছর ৮ মাস বয়সেই বিশ্বরেকর্ড গড়ে ফেলল তিনি। উত্তর ২৪ পরগনার কৈখালির ছোট্ট ছেলে অনীশ কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে অর্জন করল ফিডের এলো রেটিং। ভেঙে দিল তেজস তিওয়ারির রেকর্ড।

২)এশিয়ার মঞ্চে দাপট ইস্টবেঙ্গল এফসির। এদিন এশিয়ার মঞ্চে মশাল জ্বালালো লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে নেজমেহ এফসিকে হারিয়ে  গ্রুপশীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল লাল-হলুদ। ম্যাচের ফলাফল ৩-২।

৩) ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত ভারতের। যার ফলে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের রান সংখ্যা ৮৬ । এদিনও ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা , বিরাট কোহলি। অপরদিকে প্রথম দিনেই প্রথম ইনিংস শেষ নিউজিল্যান্ডের। কিউইরা করে ২৩৫ রান । বল হাতে একাই ৫ উইকেট রবীন্দ্র জাদেজার। ৪ উইকেট ওয়াশিংটন সুন্দরের।  ১৪৯ রানে এগিয়ে নিউজিল্যান্ড।

৪)সদ্য হয়েছে আইপিএল-এ রিটেশন। সেখানে ১০টি দল তাদের কোন ক্রিকেটারকে ধরে রাখবে, কোন ক্রিকেটারকে ছেড়ে দেবে তা জানিয়ে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স জানিয়ে দিয়েছে তারা কোন ক্রিকেটার ধরে থাকবে। মুম্বই হার্দিক পান্ডিয়ার পাশাপাশি রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক বার্মাকে রেখে দিয়েছে। তবে এদের থেকে কম টাকা পাবেন রোহিত। টাকার হিসাবে প্রথম তিন জনের মধ্যে নেই রোহিত। তিনি চতুর্থ স্থানে। যদিও এই নিয়ে ভাবতে রাজি নন রোহিত।

৫) জল্পনা শুরু হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে। আরসিবি তাদের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিকে ছেড়ে দিয়েছে। আর এরপরই জল্পনা শুরু হয়েছে তবে কি বিরাট কোহলি ফের ফিরতে চলেছেন নেতৃত্বে। কারণ সব থেকে বেশি টাকায় কোহলিকে রেখেছে দল। আর এই নিয়েই এবার মুখ খুললেন আরসিবি দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট।

আরও পড়ুন- দাবায় রেকর্ড গড়ল বাংলার খুদে দাবাড়ু অনীশ

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...