Monday, May 18, 2026

গরফায় লিভ-ইন সঙ্গীর ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

ফের রহস্যমৃত্যু।এবার দক্ষিণ কলকাতার গরফা এলাকায়।এক যুবতীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে গিয়েছে, লিভ-ইন সঙ্গীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ওই যুবতীর দেহ।পুলিশ খতিয়ে দেখছে যে এটা খুন না কি আত্মহত্যা।মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ।গরফা থানার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদেরও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর পরের দিন ওই ফ্ল্যাটে পার্টি হয়। পার্টি চলাকালীন সিঁড়ি থেকে ওই মহিলা পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জানা গিয়েছে, দুপুরে একাই ফ্ল্যাটে ছিলেন ওই যুবতী। তার বিশেষ বন্ধুর দাবি, মাকে ডাক্তার দেখিয়ে দুপুরে যখন তিনি বাড়ি ফেরেন, তখন বান্ধবী শুয়ে ছিলেন।তারা ভেবেছিলেন যুবতী ঘুমিয়ে আছেন।অনেক ডাকাডাকি করেও তার কোনও সাড়া মেলেনি। যুবক জানিয়েছেন, তিনি এবং তার মা কোনও সাড়া শব্দ না পেয়ে এরপর ওই যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন। ১০০ নম্বর ডায়াল করে খবর দেওয়া্ হয় পুলিশকে।পুলিশ এসে দেহ উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায়।যদিও চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, পুলিশ যখন দেহ উদ্ধার করে তখন যুবতী ছিলেন অর্ধনগ্ন অবস্থায়।দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...