Saturday, March 14, 2026

কিউইদের বিরুদ্ধে ব্যাট হাতে কোন মন্ত্রে সফল গিল? ফাঁস করলেন নিজেই

Date:

Share post:

মুম্বইতে চলছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। প্রথম ইনিংসে ভারত করেছে ২৬৩ রান। প্রথম ইনিংসে বিরাট কোহলি-রোহিত শর্মারা ব্যাট হাতে রান না পেলেও, ব্যাট হাতে দাপট দেখান শুভমন গিল-ঋষভ পন্থরা। ৯০ রান করেন গিল। ৬০ রান করেন পন্থ। যখন ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। ঠিক সেখান থেকে দলকে লিড এনে দিয়েছেন শুভমন গিল ও ঋষভ পন্থ। তাদের ব্যাটিংয়ের সুবাদে প্রথম ইনিংসে লিড পায় টিম ইন্ডিয়া। ঘূর্ণি পিচে যেখানে বেসামাল বিরাট-রোহিত। সেখানে কিভাবে সফল হলেন গিল। ম্যাচের পর সেই রহস্য ফাঁস করলেন গিল নিজেই। জানালেন, পরিশ্রমের ফল এটা।

এই নিয়ে ম্যাচের পর গিল বলেন,” টেস্টে এটা আমার অন্যতম সেরা ইনিংস। ইংল্যান্ড সিরিজে অনেক পরিশ্রম করেছিলাম। ওই সিরিজে ঘূর্ণি উইকেটে খেলতে হয়েছিল। তখনই স্পিনের বিরুদ্ধে আমার খেলা আরও পোক্ত হয়েছিল। তার ফসলই এখন পাচ্ছি।” এরপর গিল আরও বলেন,” ইংল্যান্ড সিরিজের সময় আমার মানসিকতা বদলেছে। ওই সিরিজে প্রত্যেকবার ব্যাট করতে নামার আগে ভাবতাম, কী কী শট খেলব। মাঠে নেমে সেটা করার চেষ্টা করতাম। এখনও সেটা করি। স্পিনারদের বিরুদ্ধে আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে।”

আরও পড়ুন- কেন ছাড়া হল শ্রেয়সকে? মুখ খুলল কেকেআর

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...