Tuesday, June 23, 2026

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, বর্ধমানে রান্নাঘরে শিশুকে শারীরিক নির্যাতন দাদুর!

Date:

Share post:

টিউশন পড়তে যাওয়ার পথে স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে এনে ধর্ষণের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় (Rape in Gaighata)। শুক্রবার সন্ধেয় শিমুলপুর এলাকা থেকে নাবালিকাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় জঙ্গলে নিয়ে গিয়ে ওড়না দিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করা হয়। শনিবার নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করতে বিষয়টি জানাজানি হয় এরপর, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুজিত পাল ওরফে বাবুসোনাকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রায় দেড় বছর ধরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করতেন। অভিযুক্ত যুবক বিবাহিত, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে মেয়েটির পরিবার।

অন্যদিকে বর্ধমানে (Burdwan) খাবারের (চকোলেট) লোভ দেখিয়ে শিশুকন্যাকে রান্নাঘরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ দাদুর বিরুদ্ধে। অনিল দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজে তাঁর চিকিৎসা চলছে।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...