Saturday, March 14, 2026

৫৫ বছরের প্রৌঢ়কে খুন ২৪ বছরের ‘পণ্ডিতজি’র, যোগীরাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

দিল্লিতে (Delhi) বছর পঞ্চান্নর এক প্রৌঢ়কে কুপিয়ে খুন করে উত্তরপ্রদেশে পালিয়ে যাওয়া অভিযুক্ত অবশেষে পুলিশের জালে। ২৪ বছরের ‘পণ্ডিতজি’কে গ্রেফতার করা হয়েছে। খুনের পিছনে পরকীয়া সম্পর্কের মোটিভ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লির পালাম কলোনি এলাকা (Palam Colony Area, Delhi) থেকে গত ৩০ অক্টোবর পুলিশের কাছে ফোন যায়। বলা হয় একটি বাড়ি থেকে মারাত্মক দুর্গন্ধ বেরোচ্ছে।পুলিশ দ্রুত গিয়ে বন্ধ ঘরের তালা ভেঙে প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার করে। তদন্তে নেমে জানা যায় মৃত ব্যক্তির সঙ্গে এক মহিলার লিভ ইন সম্পর্ক ছিল। যদিও সপ্তাহখানেক আগে তিনি অন্ধ্রপ্রদেশে চলে যান বলে খবর। প্রৌঢ়ের কাছে ‘পণ্ডিতজি’ ২৪ বছরের এক যুবককে প্রায়ই আসতে দেখেছিলেন স্থানীয়রা। তবে ঘটনার পর থেকে তিনিও পলাতক। সন্দেহ বাড়ে পুলিশের। খোঁজখবর নিয়ে তদন্তকারীরা জানতে পারেন ওই যুবক উত্তরপ্রদেশে নিজের বাড়িতে রয়েছেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্যি বেরিয়ে আসে। পণ্ডিতজি নামের ওই যুবক জানান, গত ২১ অক্টোবর তিনি প্রৌঢ়ের সঙ্গে বসে মদ্যপান করছিলেন। সেই সময়ে একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে ঝামেলা হয়। ঘটনাটা হাতাহাতি পর্যন্ত গড়াতেই রাগের মাথায় তিনি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রৌঢ়কে খুন করেন। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। মৃতের লিভ ইন পার্টনারের সঙ্গে এই যুবকের কোনও সম্পর্ক ছিল কিনা তাও খোঁজ করে দেখছেন তদন্তকারীরা।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...