Sunday, May 17, 2026

নাবালিকাকে শ্লীলতাহানি মগরায়! পুলিশি তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত, উত্তেজনা এলাকায়

Date:

Share post:

ফের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলির মগরা থানার এলাকায়। যৌন হেনস্থার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় রাতভর খোঁজের পর অবেশেষে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ১৬ বছর। অভিযোগ, মগরা থানা এলাকায় তাঁর বাড়িতে ঢুকে যৌন নির্যাতন করেছেন প্রতিবেশী যুবক। ওই মর্মে মগরা থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ওই অভিযোগের প্রেক্ষিতে যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিকে পুলিশের অভিযোগ জানানোর কথা জানতেই অভিযুক্ত যুবক পালিয়ে গিয়েছিল। এরপর পুলিশ বিভিন্ন জয়গায় তল্লাশি চালায়। পরে শনিবার গভীর রাতে তালান্ডু রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয় সেই যুবককে। এ নিয়ে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্র বলেন, ‘‘নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

আরও পড়ুন- নিউজিল্যান্ডের কাছে  সিরিজ খুইয়েও  কী ভাবে টেস্ট বিশ্বকাপ ফাইনালে যেতে পারেন রোহিতরা

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...