Sunday, May 17, 2026

নিউজিল্যান্ডের কাছে  সিরিজ খুইয়েও  কী ভাবে টেস্ট বিশ্বকাপ ফাইনালে যেতে পারেন রোহিতরা

Date:

Share post:

নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে সিরিজ খুইয়ে বসেছেন রোহিত শর্মারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা কঠিন করে ফেলেছেন। তবে এখনও সুযোগ রয়েছে টানা তিন বার ফাইনাল খেলার। কী করতে হবে ?  অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট হারা চলবে না ফাইনালের দৌড়ে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ভারতের।

অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টের সিরিজে একটি ম্যাচে জয় এবং দু’টি ম্যাচ ড্র করতে পারলেই ফাইনালে জায়গা পাকা করে ফেলতে পারতেন রোহিতেরা। কিন্তু ০-৩ ব্যবধানে হেরে যাওয়ায় ফাইনালে যাওয়ার পথ বেশ কঠিন।
<span;>অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত ৪-০ ব্যবধানে সিরিজ় জিততে পারলে, রোহিতেরা টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্যাট কামিন্সদের ৪-০ ব্যবধানে হারানো নিঃসন্দেহে অত্যন্ত কঠিন। উল্লেখ্য, ভারতের আর এই একটি সিরিজ়ই খেলা বাকি। এই মুহূর্তে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া তাদের বাকি সাতটি টেস্টের পাঁচটিতে জিতলেই ফাইনালে পৌঁছে যাবে। তা হলে প্যাট কামিন্সদেরও অন্য দলগুলির ফলের দিকে তাকাতে হবে না।








Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...