Sunday, March 15, 2026

মেয়াদ উত্তীর্ণ বেসরকারি বাসে ছাড়? বড় নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

শহরের রাস্তায় চলতে পারবে না ১৫ বছরের বেশি বয়স্ক বাস। ন্যাশানল গ্রিন ট্রাইবুনালের (NGT) নির্দেশ রাজ্য সরকার কার্যকর করার পরে একধাক্কায় শহর ও শহরতলি এলাকা থেকে কমে গিয়েছে প্রায় সাড়ে সাতশো বাস। আগামী মার্চ মাসের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে আড়াই হাজার হওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে বাসমালিকদের খানিকটা স্বস্তি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে। রাজ্যকে নির্দেশ পুনর্বিবেচনা (revise) করার নির্দেশ দিল আদালত।

করোনা পরিস্থিতি ও ক্রমাগত তেলের দাম বাড়ার পরেও বাসের ভাড়া সেই অনুপাতে না বাড়ায় বারবার প্রতিবাদ করেছেন বাস মালিক সংগঠনগুলি। সেই পরিস্থিতিতে পরিবেশ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার বেসরকারি বাস (private bus) ১৫  বছরের বেশি বয়স্ক হলে তা শহরের রাস্তায় চলায় নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাস্তা থেকে যে পরিমাণ বাস বসে যায়, সেই সংখ্যক নতুন বাস রাস্তায় নামাননি বাস মালিকরা। তাঁদের দাবি, সেই পরিমাণ পুঁজি নেই তাঁদের।

এই পরিস্থিতিতে বাস তুলে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাস মালিক সংগঠনগুলি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের (Justice Rai Chattopadhyay) এজলাসে সেই মামলার শুনানি ছিল। এই মামলায় বিচারপতি রাজ্যের মুখ্যসচিবকে (Chief Secretary) রাজ্যের নির্দেশ পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। এখন দেখার গ্রিন ট্রাইবুনালের (NGT) নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে রাজ্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে কার্যকর করে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...