Saturday, March 14, 2026

নয়া উদ্যোগ! এবার ডেঙ্গি প্রবণ এলাকায় বিনামূল্যে মশারি দেবে রাজ্য

Date:

Share post:

রাজ্যের স্বাস্থ্য দফতর ডেঙ্গি প্রবণ এলাকায় বিনামূল্যে মশারি দিতে উদ্যোগী হয়েছে। মোট ২ লক্ষ মশারি কেনার জন্য ৫ কোটি ৫৬ লক্ষ ৩৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ১৩ হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকা, বস্তি সহ ডেঙ্গিপ্রবণ এলকাগুলিতে সংক্রমণের হার কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।

অন্যদিকে, শনিবার রাতে পুর দফতরের পক্ষ থেকে রাজ্যের সব পুরসভা এবং পুরনিগমকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সরকারি সূত্রে খবর, ওই নির্দেশিকায় বলা হয়েছে, বাজিতে ব্যবহৃত মাটির খোল দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে থাকলে ডেঙ্গি সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওই মাটির খোলে জল জমলে তাতে মশার লার্ভা জন্মাবে।

সুতরাং, দ্রুততার সঙ্গে শহর থেকে বাজির যাবতীয় বর্জ্য অবিলম্বে সরাতে হবে। এর মধ্যে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এ বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। কারণ, রাজ্যের মধ্যে কলকাতাতেই বাজি ফাটানোর বহর সবচেয়ে বেশি। বাজির খোল জলের সঙ্গে সহজে মেশে না। নিকাশির মুখে আটকে থেকে যায়। এমনিতেই কলকাতায় জল জমার সমস্যা বেশি। তাই এই বর্জ্যগুলি তাড়াতাড়ি সরানো প্রয়োজন বলে পরিবেশবিদদের দাবু।

কলকাতায় মূলত কসবা, বেলেঘাটা, নিউ আলিপুর, ভবানীপুর, বেহালা, যাদবপুর, কালীঘাট, বালিগঞ্জ এবং ভবানীপুর এলাকায় সবচেয়ে বেশি পরিমাণে বাজি ফেটেছে বলে অভিযোগ।আবার, বিধাননগর পুরনিগম এলাকার মধ্যে মূলত সল্টলেকের এফডি, বিডি, একে, এজে, চিনার পার্ক, বাঙুর, লেকটাউন, কালিন্দীতে বাজি ফেটেছে সবচেয়ে বেশি।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...