Friday, May 15, 2026

পুরীর জগন্নাথ মন্দিরের পাঁচিলে ফাটল! অজানা আশঙ্কায় ভক্তরা

Date:

Share post:

পুরীর জগন্নাথ মন্দিরের পাঁচিলে ফাটল! পাঁচিলের একাধিক জায়গায় ফাটল ধরেছে বলে খবর। ইতিমধ্যেই ফাটল ধরা পাঁচিল সারানোর জন্য ইতিমধ্যেই ওড়িশা সরকারকে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মেরামতির জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্য চেয়েছে তারা।

দিনকয়েক আগে মন্দিরের পাঁচিলে ফাটল দেখতে পান মন্দির কর্তৃপক্ষ। তার পরেই মন্দিরের কাঠামো নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। জানা গিয়েছে, পুরীর মন্দিরের মহাপ্রসাদ পাওয়া যায় যেখান থেকে, সেই আনন্দবাজারের বর্জ্য জল পাঁচিলকে দুর্বল করছে।  প্রায় ১২০০ বছরের পুরনো কাঠামো এটি। দীর্ঘদিন ধরে পাঁচিল বর্জ্য জলের সংস্পর্শে আসতে আসতেই পাঁচিলের গায়ে চিড় দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে। এছাড়া শেত্তলাও পড়েছে পরতে পরতে।  তার ফলে পাঁচিল বেশি করে দুর্বল হচ্ছে।

ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানান, কেন চিড় ধরছে সেই কারণটা আগে খুঁজে বের করা দরকার। সেই বিষয়টাই খতিয়ে দেখছে এএসআই। ফাটল সারানোর কাজও শুরু করা হয়েছে।

আরও পড়ুন- নয়া উদ্যোগ! এবার ডেঙ্গি প্রবণ এলাকায় বিনামূল্যে মশারি দেবে রাজ্য

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...