Friday, May 15, 2026

মর্মান্তিক! বাজি ফাটাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই বন্ধু

Date:

Share post:

আলোর উৎসবের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা খড়দহ থানার অন্তর্গত বাবাজি গঙ্গার ঘাটে। বাজি ফাটাতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে গেল দুই যুবক। রাত ১০ টা নাগাদ উদ্ধার করা হয় দেহ দুটি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যের পর বাবাজি গঙ্গার ঘাটে বাজি ফাটাতে গিয়েছিল সমৃদ্ধ বন্দ্যোপাধ্যায় ও দেবজিৎ মুখোপাধ্যায়। তখনই অসাবধানবশত গঙ্গায় তলিয়ে যায় দুজনই। স্থানীয়রা দেখতে পেয়েই উদ্ধারে হাত লাগায় কিন্তু তাতেও রক্ষা হয়নি। ডুবুরি নামিয়ে রাত দশটা নাগাদ উদ্ধার হয় দুই কলেজ পড়ুয়ার দেহ। খড়দহ শহর যুব তৃণমূল সভাপতি দিব্যেন্দু চৌধুরী বলেন, বাজি ফাটানোর সময় গঙ্গায় ভাঁটা থাকায় চার বন্ধুরই পা পলিতে আটকে যায়। দুজন কোনওরকমে উঠতে পারলেও সমৃদ্ধ ও দেবজিৎ গঙ্গায় তলিয়ে যায়।

আরও পড়ুন- পুরীর জগন্নাথ মন্দিরের পাঁচিলে ফাটল! অজানা আশঙ্কায় ভক্তরা

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...