Monday, March 16, 2026

ট্রাম্পের মুখে পরাজয়ের কথা! হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভোটে ব্যাপক সাড়া

Date:

Share post:

২০২৪ রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী আমেরিকা। ভোটদানের শুরু থেকেই একাধিক শহরে লম্বা লাইন দিয়ে ভোট দিতে দেখা যায় মার্কিন নাগরিকদের। ফ্লোরিডায় সস্ত্রীক ভোট দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নির্বাচন সুষ্ঠু হলে পরাজয় স্বীকার করতেও রাজি, ভোট দিয়ে দাবি ট্রাম্পের।

ভোর ৬টা থেকে একাধিক শহরে নির্বাচন শুরু হলেও রাত প্রায় ২টো পর্যন্ত প্রচার করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরপর সকাল সকাল ফ্লোরিডার (Florida) পাম বিচে স্ত্রী মেলানিয়ার সঙ্গে ভোট দিতে আসেন ট্রাম্প। সেখানেই জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বলে দাবি করেন।

এই প্রসঙ্গেই ট্রাম্পের দাবি, তিনি সেরা নির্বাচনী প্রচার (campaign) এবারের নির্বাচনে করেছেন। সেক্ষেত্রে নির্বাচন অবাধ হলে তিনি পরাজয় স্বীকার করতেও রাজি বলে দাবি করেন।

মঙ্গলবার সকাল থেকে বিপুল সংখ্যায় মার্কিন বাসিন্দারা ভোট দিতে বেরোন। বিভিন্ন শহরের রাস্তায় লম্বা লাইন দেখা যায়। গ্রামীণ এলাকায় কতটা সাড়া তার উপর এবারের নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করবে বলে দাবি বিশেষজ্ঞদের। তবে শহরাঞ্চলের ভোটদানের হার দেখে জয়ের ব্যাপারে আশাবাদী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...