Monday, March 16, 2026

জল্পনার অবসান, রিয়াধ নয় এই জায়গায় হবে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। সামনে এল ২০২৫ আইপিএল-এর নিলামের দিনক্ষণ। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় হবে আইপিএল-এর মেগা নিলাম। এদিন এমনটাই জানান হল বিসিসিআই-এর পক্ষ থেকে। বিভিন্ন দেশের মোট ১৫৭৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন আইপিএলের নিলামের জন্য। প্রথমে শোনা গিয়েছিল রিয়াধে হবে নিলাম। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবেরই জেড্ডাকেই বেছে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।

সদ্য গিয়েছে আইপিএল-এর রিটেশন। সেখানে ১০ দল তাদের পছন্দই ক্রিকেটারদের ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, একটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মরশুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। ভারতের লোকেশ রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়র, ঈশান কিষাণ, মহম্মদ শামি, আরশদীপ সিং, মহম্মদ সিরাজের মতো প্রথম সারির ক্রিকেটারদের নাম রয়েছে নিলামে।

আরও পড়ুন- মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করলেন মার্কেজ

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...