Saturday, May 16, 2026

নামছে পারদ তবু উধাও শীত, আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত হাওয়া অফিসের

Date:

Share post:

জেলায় জেলায় কমছে পারদ। রাতের দিকে হালকা কুয়াশা দেখা মিললেও রাতে দৃশ্যমান্যতার কোনও সমস্যা হচ্ছে না। শীত শীত (Winter)ভাব রয়েছে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা করার কোন লক্ষণ নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন অর্থাৎ রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দেরিতে হলেও বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিয়েছে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টিতে শীত পড়ার সম্ভাবনা ক্ষীণ।

বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে, বলছেন হাওয়া অফিসের কর্তারা। আজ ছট পুজোয় বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। দিনভর মেঘলা আকাশ থাকবে। রবিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় সামান্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ নভেম্বরের পর উত্তুরে হাওয়া প্রবেশ করবে। তাই নভেম্বরের শেষের দিকেই বাংলায় শীতের প্রভাব পড়বে। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...