Saturday, April 18, 2026

কফিশপে প্রাক্তন প্রধানমন্ত্রী! সুনককে দেখে হৈচৈ বেঙ্গালুরুতে

Date:

Share post:

পরিচিত কফিশপে ঢুকে হঠাৎই প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে (former British Prime Minister) দেখে হতবাক ক্রেতারা। কেউ দূর থেকে ছবি তুললেন, কেউ বা নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। বেঙ্গালুরুর (Bengaluru) খ্যাতনামা কফিশপে কফি খেতে ঢুকে এভাবেই হৈচৈ ফেলে দিলেন ঋষি সুনক (Rishi Sunak) ও স্ত্রী অক্ষতা মূর্তি (Akshata Murthy)।

সম্প্রতি ভারত সফরে এসেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi SUnak)। বেঙ্গালুরুর গুরু রাঘবেন্দ্র মঠে পুজো দিতে দেখা যায় সস্ত্রীক প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। উপস্থিত ছিলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি (Narayan Murthy) ও স্ত্রী সুধা মূর্তিও (Sudha Murthy)।

তবে কফিশপে (coffee shop) সস্ত্রীক সুনককে দেখে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। সাধারণ ক্রেতার মতো স্ত্রীর সঙ্গে আলোচনা করে কফির অর্ডার দেন। তারপর রিল্যাক্স মুডে টেবিলে বসেন। পরণে ক্রিস্প সাদা শার্ট আর কালো ট্রাউজার। স্ত্রী অক্ষতার পরণে স্লেট রঙের কুর্তা। সাজেও নেই কোনও আতিসজ্য। এহেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেখে বেঙ্গালুরুর নাগরিকদের তাজ্জব হওয়াই স্বাভাবিক।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...