Friday, May 15, 2026

প্রশ্ন পছন্দ না হওয়ায় মহিলা সাংবাদিককে হেনস্থা-মারধরের অভিযোগ, বিতর্কে সপা নেতা

Date:

Share post:

সাক্ষাৎকারে প্রশ্ন পছন্দ হয়নি। এই কারণে মহিলা সাংবাদিককে হেনস্থা-মারধরের অভিযোগ মুম্বইয়ের সমাজবাদী পার্টির নেতা আবু আজমির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে ওই মহিলা সাংবাদিককে গোটা বিষয়ের বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

 

মহিলা সাংবাদিকের দাবি, গোভান্দি শিবাজি নগরের সমাজবাদী পার্টির অফিসে তাঁরা আবু আজমির একটি সাক্ষাৎকারের জন্য গেছিলেন। রফিকনগর এলাকার রাস্তার খারাপ অবস্থা এবং আবর্জনা জমে যাওয়ার বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্ন পছন্দ না হওয়ায় তাঁদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতেই দেখা যায়, মহিলা সাংবাদিকের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) পাশাপাশি এও দেখা যায়, তাঁর সহকর্মীদেরও জামা ছেঁড়া, কোনও একজন রক্তাক্তও হয়েছেন।

আরও পড়ুন- উৎসবের মধ্য দিয়ে মানুষকে ভালবেসে সবাইকে এগিয়ে আসার ডাক কুণালের

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...